অনলাইন ডেস্ক
২ মার্চ ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দামুড়হুদার মোক্তারপুরে অন্যের পণ্য নিজ নামে প্যাকেটজাতসহ নানা অভিযোগে সিপি ফুডকে ৭০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদার মোক্তারপুরে অন্যের পণ্য নিজ নামে প্যাকেটজাতসহ নানা অভিযোগে সিপি ফুডকে ৭০ হাজার টাকা জরিমানা

(ছবি সংযুক্ত)

দামুড়হুদা প্রতিনিধি:

অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজের নামে প্যাকেটজাত করা এবং শিশু খাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকার অভিযোগে দামুড়হুদার মোক্তারপুরস্থ সিপি ফুড প্রোডাক্টকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

হতকাল রোববার দুপুরে দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড ও মোক্তারপর এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় মফিজুর রহমানের মালিকানাধীন মেসার্স সিপি ফুড প্রোডাক্টকে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন  মেসির জোড়া গোল, পিছিয়ে পড়েও জিতল মায়ামি

একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোটেল, ওষুধ ও মুদি দোকানে তদারকি করা হয়।

মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সচেতন ও নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০