অনলাইন ডেস্ক
৩ মার্চ ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকায় সংঘটিত ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে জেলা পুলিশ। মামলা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানাধীন অষ্টধার ভিটাপাড়া গ্রামের বাসিন্দা মো. সুমন মিয়া (৩৫) কে গত ২৬ ফেব্রুয়ারি ইফতারের পর রাত সাড়ে নয়টা থেকে পরদিন সকাল দশটার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। পরবর্তীতে তার মরদেহ অষ্টধার সেনপাড়া এলাকার সাহেব বাড়ির উত্তর-পূর্ব কোণে রেললাইনের দক্ষিণ পাশে একটি ধানক্ষেতের সেচ নালার ওপর ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভিকটিমের মামা মোঃ মাহিন হোসেন (৪৫) বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত প্রধান তিন আসামি মোঃ সজিব আলী (২০), নাজমুল ইসলাম (২৫), শিহাব মিয়া ওরফে শিপন (১৬) কে গ্রেফতার করে।

আরও পড়ুন  ফুটবলে এলো নতুন নিয়ম, অনুমোদন আন্তর্জাতিক বোর্ডের

পুলিশ জানায়, আসামি ও ভিকটিম মাদক ব্যাবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিল। প্রায় ১০ থেকে ১৫ দিন আগে মাদকের টাকা সংক্রান্ত বিরোধের জেরে সুমন মিয়ার সঙ্গে সজিব আলীর হাতাহাতি হয়। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে ঘটনার দিন মোবাইল ফোনে ডেকে ভিকটিমকে ঘটনাস্থলে এনে হত্যা করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত মোঃ সজিব আলী ও নাজমুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুততম সময়ে উদঘাটন ও আসামি গ্রেফতারে পুলিশ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০