অনলাইন ডেস্ক
৩ মার্চ ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

গণভোটের গণরায়কে আদালতে নিয়ে এর বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লার মোগলটুলীতে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণের রায়কে আদালতে নিয়ে গেলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা পরিষ্কার, আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না হাইকোর্ট না রাজপথ। এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

তিনি আরও বলেন, ভারতের সাথে সম্পর্ক করতে হলে আগে জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের পাঠানোর পর বিষয়টি ভেবে দেখা হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে, হাদীর হত্যাকারীদের ফেরত না পাঠালে ভারতের সাথে কোনো সম্পর্ক ঠিক হবে না।

একই অনুষ্ঠানে দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতা চর্চা হয়। কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া ড. মুহম্মদ ইউনুসকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই গণমাধ্যম সঠিক ও বিভ্রান্তিমুক্ত সংবাদ প্রকাশ করবেন। পাশাপাশি সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপি সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এমন আহ্বান জানান তিনি।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, আমরা যতদিন জীবিত থাকবো ততদিন দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের কবর রচনা করবো। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান করবো শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দ্রুত করতে। না হয় আমরা আপনাদের মতো বলবো না- ঈদের পরে আন্দোলন। আমরা আন্দোলনে নামলে হাদী হত্যার বিচার নিয়েই ফিরবো।

আরও পড়ুন  নরসিংদীতে মাদক ও অপরাধবিরোধী অভিযানে ৪৬ জন আটক করা হয়।

এছাড়াও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গণভোটে ৭০% ভোট পেয়ে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংস্কার নিয়ে চোরপুলিশ খেলা চলছে। আমরা যদি দেখি জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না – তাহলে আমরা আবারও রাজপথে নামবো। যদি শান্তিতে সরকার পরিচালনা করতে চান, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার বাস্তবায়নে মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে সরকারকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০