অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উখিয়ায় সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া এলাকায় রোববার ভোরে এক নৃশংস ঘটনা ঘটেছে। মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী লালা বিবি (৩০) সেহেরি খাচ্ছিলেন, তখন দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধর্ষণ এবং হত্যা করেছে।

পরিবার ও স্থানীয়রা জানায়, পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে অবস্থিত ঘরে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে লালাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

নিহতের শ্বশুরের বড় ভাই আবদুল আলম অভিযোগ করেন, ধর্ষণের পর শ্বাসরোধ ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের ধারণা, দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে।

আরও পড়ুন  সংসদ প্রার্থী নুরুজ্জামান লিটনের মা'য়ের ইন্তেকাল; রাজনৈতিক মহলে শোকের ছায়া

উখিয়া থানার ওসি নুর আহম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একাধিক ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার ইফতারের পর জানাজা সম্পন্ন করে নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে রাত ১১টায় থানায় এজহার দিয়েছেন । আসামিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০