অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরের শার্শায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ১টি বাইক উদ্ধার

যশোরের শার্শায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ১টি বাইক উদ্ধার

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

​যশোর জেলার শার্শা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল(৩ মার্চ) রাতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি নীল রংয়ের YAMAHA FZs 150cc মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে
এসআই (নিঃ)/শেখ আল-আমিন সংগীয় কং/১২৭৪ আঃ সামাদ, কং/৮৪৭ মোঃ হেকমত আলী, সর্ব শার্শা খানা পুলিশের একটি চৌকস দল ৩ মার্চ রাত ১০’৫০ মিনিটের দিকে উপজেলার যাদবপুর গ্রামস্থ (নাভারণ সাতক্ষীরা মোড়) রাবেয়া সুপার মার্কেটের নিচতলায় ‘শফি মটরস ওয়ার্কসপ’ গ্যারেজের ভিতরে পৌছালে,ঐ ওয়ার্কশপের অভ্যন্তরে দুইজন ব্যক্তিকে একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলতে দেখে। তখন উক্ত ব্যক্তিদ্বয় পোশাক পরিহিত পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের’ কে ধরে ফেলে এবং উক্ত নীল রংয়ের YAMAHA FZs 150cc মোটরসাইকেলটি সেখান থেকে উদ্ধার করা হয়।

ধৃত আসামীদের নাম- ১) মো. মনিরুজ্জামান (৩৭), পিতা-মো. আ. আজিজ গাজী, সাং-ছোট ভেটখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, ২) মো. রাকিব হোসেন (১৯), পিতা-মো. ইব্রাহিম মোড়ল, সাং-ধান্যখোলা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে যশোরসহ আশেপাশের জেলাগুলোতে মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সিন্ডিকেট চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।

আরও পড়ুন  সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

আসামীদ্বয়ের বিরুদ্ধে এবং উক্ত অভিযানের সময় পলাতক আসামী মো. শফিয়ার রহমান (৪৩), পিতা-সান্দার আলী, সাং নাভারণ রেল বাজার, খানা-শার্শা, জেলা-যশোর, এবং মো. খলিল গাজী (৪৬), পিতা-মৃত আ. জব্বার গাজী, সাং-চন্ডিপুর, খানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় একটি চুরি সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৬ তারিখ-০৪/০৩/২০২৬ ধারা- ৩৮০/৪১১/৪১৩/৬৪ পেনাল কোড ১৮৬০ শার্শা থানা,যশোর।

এদিকে,জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে মোটরসাইকেলের মালিক মে. এনায়েতুল ইসলাম (৫৮), পিতা-মৃত ইউসুফ আহম্মেদ, সাং-ছোট বয়রা, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মোটরসাইকেলটি সনাক্ত করে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মারুফ হোসেন এর সত্যতা স্বীকার করে বলেন,”অপরাধ দমনে শার্শা থানা পুলিশ সর্বদা তৎপর। মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে”। আসামীদ্বয়’কে বিকালে যশোর জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০