অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি করা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি করা হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (৪ মার্চ) সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি যাচাই-বাছাইয়ের সুযোগ রয়েছে, তবে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতাই হয়নি। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে দেশের মানুষকে অন্ধকারে রেখে—এমন ধারণা পুরোপুরি ভুল।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দেশের স্বার্থ বজায় রেখে অন্যান্য দেশের সঙ্গে পররাষ্ট্রনীতি অব্যাহত রাখবে ঢাকা। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের বসবাসরত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্মানজনক করার আহ্বান জানিয়েছে ঢাকা।

আরও পড়ুন  নজরুল ইসলাম শান্তু’র গুচ্ছ গুচ্ছ কিশোর কবিতা

মন্ত্রী আরও বলেন, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি। ইন্দো-প্যাসিফিক নিয়ে আলোচনা হয়েছে, তবে বিস্তৃত কথা হয়নি। প্রতিরক্ষা চুক্তি বা সহযোগিতা নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনাই হয়নি। ইন্দো-প্যাসিফিক জোট সম্পর্ক নতুন সরকার খতিয়ে দেখবে, তবে বাংলাদেশ কোনো জোটেই যুক্ত হবে না।

দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন পল কাপুর। তিনি বেশ কয়েকজন উপদেষ্টা ও দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সকালে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০