অনলাইন ডেস্ক
৫ মার্চ ২০২৬, ৪:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরের শার্শার পুটখালী সীমান্তে বিজিবির অভিযান: ৩০ কেজি গাঁজা উদ্ধার

যশোরের শার্শার পুটখালী সীমান্তে বিজিবির অভিযান: ৩০ কেজি গাঁজা উদ্ধার

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ মার্চ) ২১ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনস্থ পুটখালী বিওপি’র একটি চৌকস দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

২১ ​বিজিবি’র প্রেসব্রিফিং এ জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি’র জোয়ানরা জানতে পারেন যে, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে সীমান্তের একটি নির্জন স্থানে মজুদ করেছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মালামাল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ঈদে মিলাদুন্নবী, এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এঁর দুনিয়াতে আগমণের আনন্দ ও তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়।

​২১ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল নাফিজ ইমতিয়াজ আহসান ব্রিফিং এ জানিয়েছেন,
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত গাঁজা প্রচলিত নিয়ম অনুযায়ী ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
​সীমান্তে মাদকপাচার রোধে বিজিবির এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রেসব্রিফিং এ উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০