অনলাইন ডেস্ক
৫ মার্চ ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সারা দেশে এনসিপির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে: মীর স্নিগ্ধ

মীর স্নিগ্ধ লিখেছেন, নিশ্চিতভাবেই বাংলাদেশে রাজনীতিতে একটি তৃতীয় শক্তির আবির্ভাব  ঘটেছে, যা প্রচলিত দ্বিমুখী রাজনৈতিক কাঠামোর বাইরে নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

সারা দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ মন্তব্য করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক এই প্রধান নির্বাহী কর্মকর্তা।

মীর স্নিগ্ধ লিখেছেন, নিশ্চিতভাবেই বাংলাদেশে রাজনীতিতে একটি তৃতীয় শক্তির আবির্ভাব  ঘটেছে, যা প্রচলিত দ্বিমুখী রাজনৈতিক কাঠামোর বাইরে নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

তিনি লিখেছেন, সারা দেশে এনসিপির জনপ্রিয়তা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা কেবল একটি দলের উত্থান নয়; বরং এটি তরুণ প্রজন্মের মানসিকতা, প্রত্যাশা ও রাজনৈতিক চেতনার পরিবর্তনের প্রতিফলন।

মীর স্নিগ্ধ লিখেছেন, যদি আগামী পাঁচ বছর ধরে এই জনসমর্থন সংগঠিত, নীতিনিষ্ঠ ও কর্মসূচিভিত্তিক রাজনীতির মাধ্যমে ধরে রাখা যায়, তাহলে বর্তমান প্রজন্মের কাছে এনসিপি একটি প্রাতিষ্ঠানিক বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে—যা অন্য দলগুলোর জন্য রাজনৈতিক সমীকরণ নতুন করে ভাবার কারণ হয়ে দাঁড়াবে। দীর্ঘমেয়াদে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ।

তিনি লিখেছেন, আজ থেকে ১০ বা ১৫ বছর পর, যখন জেনারেশন জেড কেবল ভোটার নয়, বরং নীতি-নির্ধারক, অর্থনৈতিক ও সামাজিক নেতৃত্বের ভূমিকায় থাকবে, তখন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, আদর্শিক ঝোঁক এবং মূল্যবোধ দেশের ক্ষমতার কাঠামোকে প্রভাবিত করবে।

আরও পড়ুন  অস্ত্রধারী সন্ত্রাসী দেখামাত্র গুলি করে হত্যার নির্দেশ সিএমপি কমিশনারের

মীর স্নিগ্ধ লিখেছেন, রাজনীতি তখন কেবল ব্যক্তিকেন্দ্রিক বা ঐতিহ্যনির্ভর থাকবে না; বরং অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও নীতিনির্ভর কাঠামোর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সেই প্রেক্ষাপটে, আগামী দিনের রাজনৈতিক প্রাধান্য নির্ধারিত হবে কে কতটা সময়োপযোগী ধারণা, সাংগঠনিক সক্ষমতা ও প্রজন্মগত সংযোগ তৈরি করতে পারে তার ওপর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০