অনলাইন ডেস্ক
৫ মার্চ ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের খবরে উত্তেজনা, আটক ৩

মাগুরায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই অফিস  উদ্বোধন ঘোষণা করা পরপরই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে জেলা শহরের জামরুলতলা এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের জামরুলতলা এলাকায় অবস্থিত জেলা আওযামী লীগের অফিসের নীচ তলায় হঠাৎ কিছু নেতাকর্মী সমবেত হয়ে পাতাকা উত্তোলন এবং দোয়া পরিচালনা করেন। এই সময় ২০/২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ৩য় তলায় অবস্থিত অফিসটি উদ্বোধন করার কথা ঘোষণা করেন। এই ঘোষণার কিছু সময় পর ওই অফিসে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। একপর্যায়ে সেখানে অগ্নিসংযোগ করা হয়। পরে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে আটক করা হয়।

আরও পড়ুন  রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে বিএনপির এখন আগ্রহ নেই : মোস্তফা ফিরোজ

মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আইন অমান্য করে কেউ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শহরের জামরুলতলায় একটি তিন তলা ভবনের ৩য় তলায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে সেটি বন্ধ ছিল। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে ওই অফিসটি উদ্বোধনের খবরে উত্তেজনা সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০