অনলাইন ডেস্ক
৮ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করা হয়। তবে এবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাতে জ্বালানি সংকট না হয়, কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দফতর, মন্ত্রণালয় ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন তিনি।

রোববার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাধীনতা দিবসের শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদে বিভিন্ন রকমের আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়, সেগুলো এড়িয়ে চলতে পারি; বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, সড়ক পরিবহনে যাতে মানুষের ঈদযাত্রাটা নির্বিঘ্ন করতে পারি এবং জনজীবনে স্বস্তি দিতে পারি—সেজন্য দুটো আলাদা আলাদা মিটিং হয়েছে।

তিনি আরও বলেন, ২৫শে মার্চ গণহত্যা দিবস অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বেদনার সঙ্গে পালন করা হয়। অতীতের ন্যায় এবারও আমরা সেটা পালন করবো। এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে, তবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান দায়িত্ব নিয়ে এটা পালন করে। আর নিরাপত্তার বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করবে।

ঝিনাইদহে পেট্রোল পাম্পে পিটিয়ে মারার ঘটনার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মব এক জিনিস আর স্পট ক্রাইম এক জিনিস। সবকিছুর সাথে মব গুলিয়ে ফেললে হবে না। সরকার সব অপরাধের বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। সমস্ত বিষয়কে মবের সঙ্গে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। তবে মব বিষয়ে সরকার অবশ্যই সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন  এবার ভিসা ছাড়াই ৩৭ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

৭ মার্চের ভাষণ প্রচার এবং প্রকাশ্যে ছাত্রলীগের কার্যক্রম সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনে যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে থাকে। তবে তাদের কর্মসূচির দৃশ্যমান কিছু দেখা যায় না। দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, ভবিষ্যতেও নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০