অনলাইন ডেস্ক
২৬ জুন ২০২৫, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনের তোয়াক্কা না করে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতা

পরীক্ষা চলাকালে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতা রাকিব সরদার। ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে আইনের তোয়াক্কা না করে এক ছাত্রদল নেতার এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

এ ছাত্রদল নেতার নাম রাকিব সরদার। তিনি বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের একশ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। তারপরেও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে নীতিমালায়। কিন্তু এমন আইনের তোয়াক্কা না করে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে বনপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রবেশ করেন পৌর ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার। পরে পরীক্ষার কক্ষে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন এমন একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে এলাকায় সমালোচনা শুরু হয়।

এ ব্যাপারে ছাত্রদল নেতা রাকিব সরদার বলেন, আমি আমার চাচাতো বোনকে কেন্দ্রে পৌঁছে দিতে যাই। এসময় তাকে আসন দেখিয়ে দিতে গেলে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবি তুলে ছড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন  মাঝ আকাশে ইঞ্জিনে বিস্ফোরণ, প্রাণে বাঁচলেন যাত্রীরা

কেন্দ্র সচিব উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান  প্রতিদিন খবরকে বলেন, কেন্দ্রে খাতা দেওয়ার পর পরীক্ষার্থীরা ওএমআর শিট পূরণ করার সময়ে ওই ছাত্রদল নেতা কেন্দ্রে ঢোকে, তবে তখনও প্রশ্নপত্র দেওয়া হয়নি। পরে বিষয়টি জানতে পেরে তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস  প্রতিদিন খবরকে বলেন, আমি ৯টা ৪০ মিনিটে বনপাড়া কলেজ কেন্দ্র পরিদর্শনে যাই। এসময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিল না। তবে আসন দেখিয়ে দিতে রাকিব সরদার নামে একজন পরীক্ষার্থীর সঙ্গে কক্ষে প্রবেশ করেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় কেন্দ্র সচিব মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া ১৪৪ ধারা অমান্য করায় ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে বলা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন  প্রতিদিন খবরকে জানান, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০