অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে অস্ত্র ছিনতাই হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অস্ত্রটি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৯ মার্চ) গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলিও পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল পরিকল্পনাকারী মো. বিশালসহ (৩১) আরও দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটক অন্য দুজন হলেন— ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) ও হাসান (২১)।

পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে বিশালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লার কাশীপুর থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন  সিলেট নগরীকে আনা হবে আইপি ক্যামেরার আওতায় : বাণিজ্যমন্ত্রী

উল্লেখ্য, গত সোমবার (৯ মার্চ) ভোর ৬টার দিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। নগরীর নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালিয়ে এক পর্যায়ে লুৎফর রহমানের সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে। আটক বিশালের এই ঘটনায় সরাসরি সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। বাকি দুজনের বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০