অনলাইন ডেস্ক
১১ মার্চ ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণপরিবহন প্রস্তুত হচ্ছে ঈদ যাত্রার জন্য

ঈদুল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে গণপরিবহন। বাস-ট্রেন-লঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সপ্তাহখানেকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে।

যাত্রীসেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো। সবার প্রত্যাশা যাত্রা হবে আনন্দমুখর। তবে, পরিবহন মালিকদের নতুন চিন্তা জ্বালানি ইস্যু।

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকলেই আলাদা করে চোখে পড়বে ঈদের প্রস্তুতি। শৃঙ্খলা রক্ষায় এরইমধ্যে বসেছে বাঁশের বেষ্টনি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার ৫ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। আসা-যাওয়ার অগ্রিম টিকিটের শতভাগ দেওয়া হয়েছে অনলাইনে। টিকিট না পাওয়াদের কয়েকজনের দেখা মিললো কমলাপুরে।

অন্যদিকে, নৌপথের প্রস্তুতিটাও সমানতালের। রঙের আচড়ে সাজিয়ে তোলা হচ্ছে সদরঘাটের লঞ্চ। বাসের চাপে জৌলুস হারালেও ঈদের এই সময়ে কদর বাড়ে নৌযানগুলোর। এই ছুটিতে দৈনিক প্রায় দেড় লাখ মানুষ নৌপথে ছুটবেন গন্তব্যে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে

ঈদযাত্রার পুরো সময়ে ঘাটের নিরাপত্তা নিশ্চিতে টহলে থাকবে কোস্টগার্ড, নৌপুলিশ ও র‍্যাব। অতিরিক্ত যাত্রী বহন আর ভাড়া আদায় ঠেকাতে টার্মিনালগুলোয় নজরদারি জোরদার করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০