
চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ছুটির দুদিন প্রধান ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
এতে আরও বলা হয়, জনগণের চাহিদা মোতাবেক দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি কার্যক্রম নির্ধারিত রয়েছে। নিয়মিতভাবে দেশে আনা হচ্ছে পার্সেল।
জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখতে রেলওয়াগনের পাশাপাশি ট্যাংকারের মাধ্যমেও সারাদেশে তেল পাঠানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন