অনলাইন ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অ্যাসোসিয়েশনের গণমাধ্যম ভিডিও এডিটরস আহ্বায়ক রাফিদ, সদস্য সচিব সুজন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের সংগঠন ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রিসোর্টে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে রাফিদ বিল্লাহকে আহ্বায়ক এবং সুজন শর্মাকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের হেড অব মাল্টিমিডিয়া অমিত হাসান রবিন, এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন, বাংলানিউজটোয়েন্টিফোর-এর হেড অব ডিজিটাল যাকারিয়া ইবনে ইউসুফ এবং কিডস ক্রিয়েশন টিভির ব্রডকাস্ট ইনচার্জ হাবিবুল্লাহ সিকদার।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে গণমাধ্যমের প্রতিটি সংবাদ ও কনটেন্ট উপস্থাপনায় ভিডিও এডিটরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও এডিটরদের সৃজনশীল শ্রমের মাধ্যমেই একটি সংবাদ বা প্রতিবেদন পূর্ণতা পায়। বক্তারা জোর দিয়ে বলেন, গণমাধ্যমে ভিডিও এডিটরদের কাজের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং তাদের পেশাগত মর্যাদা ও গুরুত্ব আরো বাড়াতে হবে।

এই সংগঠনের মাধ্যমে এডিটরদের দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

আহ্বায়ক কমিটির সদস্যদের তালিকা

সংগঠনটি পরিচালনার জন্য ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক যুগান্তরের রাফিদ বিল্লাহ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশ মিডিয়ার সুজন শর্মা।

আরও পড়ুন  খিলগাঁও থেকে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন শিপন আহমেদ (কালের কণ্ঠ), শাহারিয়ার হৃদয় (যমুনা টিভি), জাহিদ হাসান লিমন (এনপিবি নিউজ), সাব্বির আহমেদ তনু (রাইজিং বিডি.কম), নজরুল ইসলাম (দৈনিক সংগ্রাম), ইসমাইল হোসাইন (কাজী টিভি) এবং সাগর পন্ডিত (প্রথম আলো)।

কমিটির সদস্যরা হলেন : তুষার আহমেদ (বাংলাদেশ প্রতিদিন), শতাব্দী শুভ (নিউজ ২৪), জহিরুল ইসলাম (ডিবিসি নিউজ), গোপাল চন্দ্র (যমুনা টিভি), মো. রাসেল (এটিএন বাংলা), আবিদ মিয়া (বাংলাদেশ প্রতিদিন), শাকিল আহম্মেদ (ইত্তেফাক), আব্দুর রহিম (কালের কণ্ঠ), নাজমুল হোসাইন নয়ন (বাংলাদেশ প্রতিদিন), মুরসালিন ইসলাম (দৈনিক যুগান্তর), এ এইচ এম রিদুয়ান (দৈনিক যুগান্তর), আশিকুর রহমান (দৈনিক যুগান্তর), রহিম সোহাগ (বাংলানিউজ২৪), সাইফুল ইসলাম (এটিএন বাংলা), রুম্মান বিল্লাহ (এটিএন বাংলা), জয় চন্দ্র (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), জহিরুল কায়সার তালুকদার (নাগরিক টিভি), জহিরুল ইসলাম তুফান (চ্যানেল ২৪), রাব্বি হোসাইন (কালের কণ্ঠ), হাসিবুর রহমান (ঢাকা পোস্ট), জুবলী আক্তার (দৈনিক সমকাল) এবং মুহাম্মদ তাশরিফ (টাইমস টুডে)।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০