অনলাইন ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কয়েকটি রুটে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সায়েদাবাদে যাত্রীর চাপ কম,

পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটির প্রথম দিনে বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। তবে এদিন রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখী যাত্রীর চাপ ছিল কম। এর সঙ্গে বেশ কয়েকটি রুটের বাস অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ যাত্রীদের।

আজ মঙ্গলবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল, জনপথ মোড় এবং যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা যায়, বেশির ভাগ জায়গায় যাত্রীরা অপেক্ষায় থাকলেও তেমন ভিড় নেই। বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা, হবিগঞ্জ, লাকসাম ও রায়পুরা রুটের বাসগুলোয় যাত্রী কম দেখা গেছে।

যাত্রাবাড়ীতে ঈদে ঘরমুখী মানুষের ভিড়। আজ মঙ্গলবার সকালেছবি: সাজিদ হোসেন

দুপুর ১২টার দিকে জনপদ মোড়ের বরিশাল–ফরিদপুর রুটে চলাচলকারী গোল্ডেন লাইন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা যায়। এ সময় মাহবুবুর রহমান নামে ফরিদপুরগামী একজন যাত্রী মালপত্রের ভাড়া হিসেবে অতিরিক্ত ৩০০ টাকা আদায়ের অভিযোগ করেন।

ঢাকা থেকে খুলনাগামী আরমান এন্টারপ্রাইজ একেক যাত্রীর কাছ থেকে একেক রকম ভাড়া আদায় করেছেন বলে অভিযোগ করেন বাসটির দুই যাত্রী। এই রুটে সাধারণ সময়ের ভাড়া ৫০০ টাকা হলেও একজন ৬০০ টাকা এবং অন্যজন ৭৫০ টাকা ভাড়া দিয়ে যাচ্ছেন বলে জানান। এ বিষয়ে বাসটির মাস্টারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ৫০০ করে নিই। কাউন্টার থেকে অনলাইনে কাটলে বেশি নেয়।’

আরও পড়ুন  ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

একই রুটে চলাচল করা মদিনা ক্ল্যাসিক পরিবহনে যাত্রী হিসেবে ভাড়া জানতে চান এই প্রতিবেদক। তাঁর কাছে ৭০০ টাকা ভাড়া চাওয়া হয়। পরে সাংবাদিক পরিচয় দিয়ে বেশি ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে বাসের মাস্টার বলেন, ভুল করে ৭০০ বলে ফেলেছেন।

শিশুকে নিয়ে বাসে উঠছেন এই অভিভাবক। আজ মঙ্গলবার সকালে যাত্রাবাড়ীতেছবি: সাজিদ হোসেন

অন্যদিকে বেশ কিছু পরিবহন সরকার–নির্ধারিত ভাড়ার চেয়ে কমে টিকিট বিক্রি করছেন বলেও দাবি করেছেন। কারণ হিসেবে যাত্রীসংকটের কথা বলেছেন তাঁদের কেউ কেউ। ঢাকা থেকে সিলেটগামী মোবারক পরিবহন কাউন্টারের পরিচালক বলেন, ‘সরকারি ভাড়া ৭০০। আমরা ৬০০–৬৫০ টাকা ভাড়া নিচ্ছি।’

এদিকে যাত্রীসংকটে হতাশা প্রকাশ করেছেন পরিবহনের কর্মীরা। ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি পরিবহনের কর্মী বলেন, ঈদের সময় সাধারণত যে পরিমাণ যাত্রী থাকে, এবার এখনো সেই চাপ তৈরি হয়নি। আজ যদি পোশাক কারখানা ছুটি হয় তাহলে হয়তো যাত্রী কিছুটা বাড়তে পারে।

ঈদযাত্রা ঘিরে সায়েদাবাদ–যাত্রাবাড়ী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০