অনলাইন ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরদাশত করবে না ইরান বিদ্যুৎকেন্দ্রে হামলা , হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করবে

হামলা-পাল্টা আঘাত, হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারির মধ্য দিয়ে কাটছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ। এবার তেহরান আরও কড়া ভাষায় জবাব দিলো। তারা জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রে হামলা কোনোভাবেই বরদাশত করবে না তারা। এমনকি পানি পরিশোধনাগারের কোনো স্থাপনাতেও হামলা হলে এক মুহূর্ত চুপ থাকবে না তারা। এমনটা ঘটলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেবে।

 ২৩ মার্চ ২০২৬, ০২:১৪ পিএমলেবানন সীমান্তে গোলাবর্ষণ করতে গিয়ে ‘মারাত্মক ভুল’ করেছে ইসসরায়েলের সেনারা। ভুলবশত নিজেদের গোলাই আছড়ে পড়েছে নিজ দেশের ভূখণ্ডেই। আর সেই গোলার আঘাতেই প্রাণ হারিয়েছেন একজন ইসরায়েলি। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি সূত্রে এই তথ্য জানা গেছে।

ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইজরায়েলের মিসগাভ আম এলাকায় যে ব্যক্তির মৃত্যু হয়েছিল, তিনি ইসরায়েলি সেনার লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতেই মারা গেছেন।

তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননকে লক্ষ্য করে গোলা ছুড়ছিল ইসরায়েলি বাহিনীর একটি গোলন্দাজ ইউনিট। সেই সময়েই ভুলবশত কয়েকটি গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে মিসগাভ আম কিবুতজ-এর ভেতরে গিয়ে পড়ে।

মৃত ব্যক্তির নাম ওফার মস্কোভিৎস (৬০)। গতকাল মিসগাভ আম-এ তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতেই হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

কিন্তু পরে অবস্থান বদল করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। সেই তদন্তেই গোলন্দাজ বাহিনীর এই ‘ভুল’ ধরা পড়েছে।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

উত্তর-পশ্চিমাঞ্চলের উরমিয়া শহরে আবাসিক এলাকায় বিমান হামলার পর আহতদের উদ্ধার ও চিকিৎসা সহায়তা দিচ্ছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির প্রকাশিত ভিডিওতে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তৎপরতা দেখা গেছে।

রাজধানী তেহরান-এর উত্তরাঞ্চলেও একটি আবাসিক ভবনে হামলার পর উদ্ধার অভিযান চলছে।

এদিকে পশ্চিমাঞ্চলের খোররমাবাদ শহরে পৃথক হামলায় কয়েকজন বেসামরিক নিহত ও আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  গুঁড়িয়ে দিলো লেবাননের কাসমিয়া সেতু ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তাদের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করছে। খবর বিবিসি‘র।

এর আগে রাজধানী তেহরান-এ একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। পাশাপাশি রাতভর তেল আবিব আকাশে ক্লাস্টার মিউনিশনসহ নতুন দফা হামলা চালানো হলে সেগুলোর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে ২০ মিনিটের একটি ফোনালাপ হয়েছে।

বিবিসি জানায়, তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে একমত হন। বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতে এটি জরুরি বলেও উল্লেখ করা হয়।

দুই নেতা শিগগিরই আবার কথা বলবেন বলে জানানো হয়।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

সৌদি আরবের পূর্বাঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ড্রোন দুটি ধ্বংস করা হয়।

এর আগে সোমবার একই এলাকায় আরও একটি ড্রোন প্রতিহত করা হয়। পাশাপাশি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে। আরেকটি ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়ে বলে জানায় আলজাজিরা।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান বিমান হামলায় রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরানের কেন্দ্রীয় অংশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শোনা গেছে, পাশাপাশি পূর্ব ও পশ্চিমাঞ্চলেও বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। খবর আলজাজিরা‘র।

দেশটির বান্দার আব্বাস শহরে একটি রেডিও স্টেশনে হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া খোররমাবাদ ও উরমিয়া শহরের আবাসিক এলাকায় হামলায় বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে।

ইসফাহান, কারাজ ও আহভাজ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আহভাজে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০