অনলাইন ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেই তাজু বললেন, ভিডিও করি পরিবারের দুঃখ কষ্ট ভুলতে

হাতে লম্বা বুম, সাংবাদিকদের মতো ভঙ্গি। আঞ্চলিক ভাষায় এলাকার সমস্যা তুলে ধরেন তাইজুল ইসলাম তাজু। নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন সেই ভিডিও। এভাবেই সামাজিক মাধ্যমে এখন ভাইরাল তাইজুল।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সরকারপাড়া চরের বাসিন্দা তাইজুল পেশায় রাজমিস্ত্রীর সহকারী। কিছুদিন আগেও ঢাকার বিভিন্ন এলাকায় কাজ করতেন। গত ঈদে বাড়িতে এসে স্থানীয় একটি স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে গিয়ে জিলাপির দাম নিয়ে একটি কনটেন্ট তৈরি করেন। তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় দ্রুত।
এরপর থেকে গ্রামের নানা সমস্যা নিয়ে একের পর এক ভিডিও তৈরি করতে থাকেন তিনি। তার উপস্থাপনা মানুষের মন ছুঁয়ে যায়। স্থানীয়রাও এতে খুশি।

তাজু জানান, অভাবের কারণে টেকেনি তার দাম্পত্য জীবন। অসুস্থ বাবা-মা ও দুই ভাই-বোনের লেখাপড়ার খরচ জোগাতে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন। কিন্তু অভাব থেকে বের হতে পারেননি। এরপর ৮ হাজার টাকার একটি মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি শুরু করেন।

আরও পড়ুন  বরিশালে দায়ের আঘাতে বিড়ালের পা ভেঙে দিলেন নারী, থানায় অভিযোগ

প্রতিবেশি সাদ্দাম হোসেন বলেন, ‘তাজু আমাদের এলাকার গর্ব। ওর সরলতা ও প্রতিভাকে সম্মান করা উচিত। কেউ যেন তাকে ট্রোল না করেন, বরং তার পাশে দাঁড়ালে ভালো হবে।’

তাজু বলেন, ‘মানুষ ভালোবাসা দিছে, ভিডিও ভাইরাল হইছে। কিন্তু আমার তো লাভ হয় নাই। পেজে আয় নাই, সংসার চালানোই কষ্ট। চিন্তা করছি, আবার ঢাকা গিয়ে কাজ করবো। কাজ না করলে তো আর ভাত জুটবে না।’ তিনি আরও বলেন, ‘ভিডিও করি পরিবারের দুঃখ-কষ্ট ভুলতে।’

স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, ‘নদীভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে অন্যের জায়গায় বসবাস করছে তাজুর পরিবার। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ানো দরকার।’

দুর্গম চরাঞ্চলের সিরাজ ও তাহেরা দম্পতির তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে তাজু সবার বড়। জীবনের কঠিন বাস্তবতায় একান্ত নিজের চেষ্টায় সামাজিক মাধ্যমে জায়গা করে নেওয়া তাজু এখন মানুষের ভালোবাসাকে শক্তি হিসেবে দেখছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০