অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের প্রতি সতর্কবার্তা সংযুক্ত আরব আমিরাতের

পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের নতুন পরিকল্পনাকে ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করবে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (৩ সেপ্টেম্বর) তেলআবিবের প্রতি এই সতর্কবার্তা দিয়েছে দেশটি। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আমিরাতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লানা নুসেইবেহ বলেছেন, এই ধরনের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মৃত্যুঘণ্টা বাজাবে। অতি-ডানপন্থী নেতা ও ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় চার-পঞ্চমাংশ দখলের প্রস্তাবের পরই এমন মন্তব্য করেন তিনি।

অপরদিকে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে আব্রাহাম চুক্তির অবমাননা মনে করছে আবুধাবি। শুরু থেকেই চুক্তিটিকে ফিলিস্তিনি জনগণকে সমর্থনের একটি উপায় হিসেবে দেখেছেন তারা, এমন দাবিও করা হয়। যদিও ইসরায়েলি সরকার এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুন  টিকায় খেয়ালিপনা ইউনূস সরকারের

উল্লেখ্য, ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ২৬ বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এর পরপরই বাহরাইন এবং মরক্কো এতে যোগ দেয়। আবুধাবি তখন থেকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং পর্যটন সম্পর্ক আরও গভীর করেছে। এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যান্য আরব দেশ, বিশেষ করে সৌদি আরবের সঙ্গেও চুক্তিটি এগিয়ে নিতে চাইছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০