অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূতের পিঠে চড়েছে নির্বাচন কমিশন: রুহিন হোসেন প্রিন্স

পঞ্চগড় করেসপনডেন্ট:

নির্বাচন কমিশন ভূতের পিঠে চড়ে চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে দলটির পঞ্চগড় জেলা কমিটির দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভূতের পা যেমন পেছনে যায়, তেমনি নির্বাচন কমিশনও পেছনের দিকে হাঁটছে। নির্বাচনে জামানতের টাকা ও খরচের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে এই নির্বাচনকে ধনীদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। এর জন্য আমরা গণঅভ্যুত্থান করিনি। ৫৪ বছর যারা ক্ষমতায় ছিল তারা নীতিহীন রাজনীতি করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রমজীবী ও মেহনতি মানুষেরা মাঠে ময়দানে কাজ করে যে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে তা বিগত ৫৪ বছর ধরে লুটপাট করে খেয়েছে দুর্বৃত্ত রাজনীতির হোতারা। যার কারণে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়া যায় নি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা কর্তৃত্ববাদী, পরিবারতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক  হয়ে উঠেছে। এর বিরুদ্ধে বার বার আমরা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় এনেছি। এবারের গণঅভ্যুত্থানের আকাঙ্খা ছিলো গণতন্ত্র ও বৈষম্যহীনতা। আজ গণতন্ত্র হুমকিতে এবং মবের সন্ত্রাস জনজীবনকে দুঃসহ করে তুলেছে।

রুহিন হোসেন প্রিন্স বলেন, অনেক কমিশন গঠন হলো কিন্তু তারা বৈষম্য দূর করা নিয়ে কোন আলোচনা করলেন না। তারা গরিব মেহনতি মানুষের স্বার্থ নিয়ে ভাবে না, তাই আলোচনাও করে না।

আরও পড়ুন  গোপালগঞ্জে মহিলা দল নেত্রীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

এসময় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশবাসীকে কমিউনিস্ট পার্টির লাল পতাকাতলে আসার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১০

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১২

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৩

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৪

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৫

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৬

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৯

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

২০