অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কিকো, আঘাত হানবে যেখানে

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কিকো। এটি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, হারিকেনটি গতিপথ পরিবর্তন করায় বৃষ্টি এবং ঝোড়ো বাতাস কমবে। খবর সিএনএন

হারিকেন কিকো শনিবার সকাল পর্যন্ত বিগআইল্যান্ড থেকে ১ হাজার কিলোমিটার (১ হাজার ৬০৯ মাইল) দক্ষিণপূর্বে ছিল। এটি আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের ফলে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। শক্তির দিক থেকে ঝড়টি ক্যাটাগরি ৪ এ অবস্থান করছে।

গত শুক্রবার হাওয়াইয়ের ভারপ্রাপ্ত গভর্নর সিলভিয়া লুকা হারিকেন কিকোর কারণে রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেন। তবে গতকাল শনিবার হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জোসেফ ক্লার্ক বলেন, সব ধরনের জড়ো হাওয়ার ঝুঁকি কমেছে। তিনি আরও বলেন, ঝড়টি উত্তর দিকে সরে যাওয়ায় দ্বীপপুঞ্জের ওপর সাধারণত স্বাভাবিকের চেয়েও কম বাতাস বইছে।

রোববারের মধ্যে ঝড়টি বিগ আইল্যান্ড এবং মাউইতে আঘাত হানতে পারে। এতে ওই অঞ্চলে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে। এতে সমুদ্রসৈকতে ভাঙন দেখা দিতে পারে।

Facebook Comments Box
আরও পড়ুন  ‘এখনই ইরান ছাড়ুন’—মার্কিন নাগরিকদের বার্তা যুক্তরাষ্ট্রের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০