অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাত মেয়ের মাকে ধর্ষণ, বিয়ে করতে বলায় মারধর

নেত্রকোনার কেন্দুয়ায় সাত মেয়ের মাকে ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার পরপরই প্রধান আসামির বাবা রোকন মিয়াকে (৫০) গ্রেপ্তার করে সোমবার (৮ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের রোকন মিয়ার ছেলে একরামুল হক (২৫) নওপাড়া ইউনিয়নের তারাকান্দি এলাকার ওই নারীর সঙ্গে আত্মীয়তার সূত্রে পরিচিত হন। পরিচয় থেকে তাদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। একপর্যায়ে একরামুল হক ওই নারীকে প্রেমের প্রস্তাব দেন।

অভিযোগে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর রাতে অভিযুক্ত একরামুল তার আত্মীয়ের বৈঠক ঘরে ওই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে একরামুল ওই নারীকে কেন্দুয়া সিএনজি স্ট্যান্ডে আসতে বলেন। সেখানে উপস্থিত হলে একরামুল রিকশাযোগে তাকে ছিলিমপুর গ্রামের আওয়াল খানের বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে ফের ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বিয়ের দাবি করলে একরামুল তাকে মারধর করেন।

এসময় তার চিৎকার শুনে একরামুলের বাবা রোকন মিয়াও সেখানে গিয়ে ভুক্তভোগীকে বেদম প্রহার করেন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় নির্যাতিত নারী বাদী হয়ে রোববার (৭ সেপ্টেম্বর) রাতে কেন্দুয়া থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় একরামুল হককে। অন্য আসামিরা হলেন, তার বাবা রোকন মিয়া (৫০) ও একই গ্রামের রুহুল আমিন (৪০)।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভুক্তভোগী নারী ৭ সন্তানের জননী। তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। গ্রেপ্তার রোকন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন  ভোটার স্লিপ নেয়ার সময় লুটিয়ে পড়লেন বৃদ্ধ, ভোট দেওয়ার আগেই মৃ'ত্যু
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০