অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালের বিভিন্ন স্থানে কারফিউ জারি

নেপালে চলমান জেন-জি আন্দোলন সোমবার আরও তীব্র আকার ধারণ করেছে। এতে এ পর্যন্ত ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়লে রুপানদেহি ও সুনসারি জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।

রুপানদেহি জেলা প্রশাসন কার্যালয় থেকে জানানো হয়, সোমবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বুটওয়াল ও ভৈরহাওয়ায় কারফিউ কার্যকর থাকবে। কারফিউ চলাকালে নির্ধারিত এলাকায় কোনো সভা, সমাবেশ, মিছিল কিংবা অবস্থান কর্মসূচি আয়োজন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

প্রশাসন ঘোষণা করেছে, বুটওয়াল–বেলহিয়া সড়কের দুই পাশের ১০০ মিটারের মধ্যে কোনো বিক্ষোভ বা সমাবেশ করা যাবে না।

অন্যদিকে, বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় সুনসারি জেলার ইটাহারিতেও কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসক ধর্মেন্দ্র মিশ্র জানিয়েছেন, সোমবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ইটাহারির প্রধান চত্বর এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ কার্যকর থাকবে।

আরও পড়ুন  বিক্ষোভে নিহতদের সংখ্যা জানাল ইরান

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি বিধিনিষেধ ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে জেন-জি আন্দোলন শুরু হয়। দ্রুতই এটি রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের দাবি, সরকারের দমননীতি এবং স্বচ্ছতার অভাব দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে।

শুধু শান্তিপূর্ণ বিক্ষোভ নয়, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলি চালনা ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রশাসন ধারাবাহিকভাবে কারফিউ জারি করছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০