অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২০২৫ সালে এসএসসি জিপিএ ৫.০০ অর্জনকারী কৃতি শিক্ষার্থী সংবর্ধনায়।

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২০২৫ সালে এসএসসি জিপিএ ৫.০০ অর্জনকারী কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির ২২ জন শিক্ষার্থী সংবর্ধিত হয়েছেন। ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুল হোসেন চৌধুরী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুর উদ্দিন মোঃ আলমগীর। শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, কুমরাদী দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আসাদুল্লাহ, কৃতি শিক্ষার্থী মাহতির বিন মাহাবুব স্পর্শ ও মাহবুবে নুসরাত প্রমুখ।

এ বছর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শিবপুর উপজেলায় ১৬৩ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। তাঁদের সকলকে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এদের মধ্যে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির ২২ জন জিপিএ – ৫ প্রাপ্ত শিক্ষার্থী রয়েছেন। উল্লেখ্য শিবপুর উপজেলার তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি এসএসসি পরীক্ষায় প্রতি বছরের মত এবারও ভালো ফলাফল অর্জন করেছেন।

এ বছর বিদ্যালয়টি থেকে ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে ২২ জন জিপিএ ৫ পেয়েছেন। গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন ৬ জন। ফলাফলের দিক থেকে শিবপুর উপজেলায় দ্বিতীয় হয়েছেন। আর চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মধ্যে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি প্রথম হয়েছেন।পাশের হার ৯৬.২৯%। এ বিদ্যালয়ে বর্তমানে ছাত্র ছাত্রী রয়েছেন ১১৫০ জন।তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির ফলাফলের এ সাফল্য ধারাবাহিকভাবে প্রতি বছরই অর্জন করে আসছেন।

আরও পড়ুন  হাদির ওপর গুলিবর্ষণে জড়িত ব্যক্তিদের পালানো ঠেকাতে সীমান্তে টহল জোরদার

বিদ্যালয়টি ২০১৭ সনে কামারটেকের কৃতি সন্তান মোঃ বশিরুল ইসলাম বশির তাঁর পিতার নামে প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের কামারটেকে অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম বশিরের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা, প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতায় লেখাপড়ার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত বছর এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে বৃত্তি প্রাপ্ত হয়েছেন। বিদ্যালয়টিতে রয়েছে নিজস্ব যানবাহন।বোর্ড পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করছেন।

বিদ্যালয়টির শিক্ষার্থীর অভিভাবক মোঃ নজরুল ইসলাম জানান তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির লেখাপড়ার মান ভাল, নিয়ম শৃঙ্খলাও ভাল। বিদ্যালয়টি আরো ভালো ফলাফল অর্জন করবে, এলাকাবাসী সেই প্রত্যাশাই করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্র পাল জানান প্রতিষ্ঠাতার সঠিক দিক নির্দেশনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতায় ফলাফল যাতে ভালো হয় আমরা সেই চেষ্টাই করছি। আমরা ভবিষ্যতে আরো ভালো করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম বশির জানান, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় ভালো ফলাফল অর্জন করার চেষ্ট করা হচ্ছে। ফলাফল ভবিষ্যতে আরো যাতে ভালো হয় সেই চেষ্টা অব্যাহত থাকবে।

শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন জানান, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির কর্তৃপক্ষের পরিচালনা ভালো। তাদের নিজস্ব যানবাহন আছে। ফলাফল ভালো করার জন্য তাদের চেষ্টা সন্তোষজনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০