অনলাইন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা নাকি বৈধ মতপার্থক্য? মধ্যডাঙ্গায় মাদ্রাসায় ঝুলছে তালা বিভক্তি স্পষ্ট

ছবি : প্রতিদিন খবর

খুলনা প্রতিনিধি.. …

খুলনা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের দৌলতপুর মধ্যডাঙ্গা গ্রামে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে স্থানীয়দের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের মতানৈক্যের জেরে গ্রামে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এ ঘটনায় শিক্ষা কার্যক্রমে কোনও বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জানা গেছে, মধ্যডাঙ্গা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও আশপাশের দুটি মাহফিল আয়োজনকারী কমিটির মধ্যে প্রতিবারের মতো এ বছরও পৃথকভাবে ওয়াজ মাহফিল আয়োজনের পরিকল্পনা ছিল। তবে গ্রামবাসীদের একাংশের প্রস্তাবে পৃথক তিনটি মাহফিল না করে সম্মিলিতভাবে একটি মাহফিল আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনা সভা হয়।

সেই সভায় মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব দাউদ হায়দার একত্রিত মাহফিল আয়োজনের পক্ষে মত দেন। কিন্তু মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান এতে দ্বিমত পোষণ করেন এবং একপর্যায়ে সভা ত্যাগ করেন। ফলে কোনও সিদ্ধান্ত ছাড়াই সভাটি শেষ হয়।

এরপরদিন সকালে উত্তেজনার জেরে মাদ্রাসার একটি অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় কিছু ব্যক্তি। তবে সন্ধ্যার মধ্যেই গ্রামবাসী ও কমিটির উদ্যোগে তালাটি খুলে দেওয়া হয়।

আরও পড়ুন  নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

মাদ্রাসার সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান জানান, “সভায় ভুল বোঝাবুঝির কারণে মুহতামিম সাহেব উত্তেজিত হয়ে স্থান ত্যাগ করেন। তবে মাদ্রাসার পাঠদান কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং আমরা শান্তিপূর্ণ সমাধানই চাই।”

তিনি অভিযোগ করেন, “একটি স্বার্থান্বেষী মহল ঘটনাটি বিকৃতভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”

এদিকে গ্রামের বহু বাসিন্দা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব দাউদ হায়দারের পক্ষে সাফাই গেয়ে বলেন, তিনি একজন দানশীল ব্যক্তি। নিজ উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয় নির্মাণ করেছেন এবং এসব প্রতিষ্ঠানের দেনা পরিশোধে প্রায় ১১ লক্ষ টাকা ব্যয় করেছেন, যা আজও ফেরত চাননি।

তাদের ভাষায়, “তিনি (দাউদ হায়দার) সমাজবিরোধী কাজ করতে পারেন না। একটি পক্ষ তাঁর সুনাম ক্ষুণ্ন করতে চায়।”

মাদ্রাসার মুহতামিম মাসুদুর রহমানের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে শিক্ষকরা জানিয়েছেন, বর্তমানে মাদ্রাসার কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে এবং তালা খুলে দেওয়ার বিষয়টি স্থানীয়ভাবেই সমাধান হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০