অনলাইন ডেস্ক
২ অক্টোবর ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গাপূজা: সম্প্রীতির বার্তা নিয়ে বেলাবোর মণ্ডপে ছাত্রদল

(জেলা প্রতিনিধি মো শাহাদাত শাহ্)
নরসিংদী, বেলাবো: শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আজ বেলাবো উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ।
জননেতা সাবেক তিনবারের সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. সরদার সাখাওয়াত হোসেন বকুল-এর বিশেষ নির্দেশনায় ছাত্রদলের এই পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন সকাল থেকে বেলাবোর বিভিন্ন মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নরসিংদী জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আশিক সুজন মামুন এবং তার সহকর্মী নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে আশিক সুজন মামুন বলেন, “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমরা বকুল ভাইয়ের নির্দেশে এই আনন্দঘন উৎসবে সবার পাশে আছি।” তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আনন্দ নিশ্চিত করতে জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর।”
ছাত্রদলের এই পদক্ষেপ স্থানীয়দের মধ্যে উৎসাহ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে। নেতৃবৃন্দ মণ্ডপে উপস্থিত থেকে উৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে খোঁজখবর নেন এবং সকল ধর্মীয় রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

Facebook Comments Box
আরও পড়ুন  বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় দুই শিক্ষকের মারামারি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০