অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক মাস না যেতেই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সের রাজনীতিতে আবারও বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত মিলেছে। দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই এবং নিজের মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টা না যেতেই পদত্যাগ করলেন নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু।

সোমবার (৪ অক্টোবর) ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

প্রায় এক মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান লেকোর্নু। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রবল রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে ছিলেন। ঋণ সংকটে জর্জরিত ফ্রান্সের বিভক্ত সংসদে বাজেট পাস করানো তার জন্য দুঃসাধ্য হয়ে ওঠে। সংসদের ভেতরে-বাইরে রাজনৈতিক বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে কার্যকর সরকার পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

রোববার রাতে তিনি নিজের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই, সোমবার সকালে হঠাৎ পদত্যাগ করেন। এর ফলে ফ্রান্সের ইতিহাসে তার সরকার অন্যতম স্বল্পস্থায়ী সরকারে পরিণত হয়। সোমবার বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা থাকলেও, সেটি আর অনুষ্ঠিত হয়নি।

নতুন মন্ত্রিসভার সদস্য তালিকা প্রকাশের পর থেকেই তা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেন, লেকোর্নু তার অজনপ্রিয় পূর্বসূরি ফ্রাঁসোয়া বাইরুর নীতি থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও, তার মন্ত্রিসভায় পুরনো মুখের আধিক্যই দেখা গেছে। এতে তার প্রতি জনগণের আস্থা কমে যায় এবং রাজনৈতিক চাপ আরও বাড়তে থাকে।

পদত্যাগের আগে সাংবাদিকদের সামনে লেকোর্নু বলেন, ‘আমি সমঝোতা করতে প্রস্তুত ছিলাম, কিন্তু প্রতিটি রাজনৈতিক দলই চাইছিল অন্য দল যেন তাদের পুরো কর্মসূচি মেনে নেয়। এভাবে কোনো অগ্রগতি সম্ভব ছিল না।’ তার এই বক্তব্যে স্পষ্ট বোঝা যায়, ফ্রান্সের সংসদে এখন এমন এক মেরুকরণ তৈরি হয়েছে, যেখানে সমঝোতার কোনো জায়গা অবশিষ্ট নেই।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা ‘বেশি দিন টিকবে না’

২০২৪ সালের আগাম নির্বাচনের পর থেকেই ফ্রান্সের সংসদ চরমভাবে দুই মেরুতে বিভক্ত— একদিকে অতিদক্ষিণপন্থি, অন্যদিকে অতিবামপন্থি শক্তি। এই বিভাজনের মধ্যেই লেকোর্নু ছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁর গত দুই বছরে পঞ্চম প্রধানমন্ত্রী। তার আকস্মিক পদত্যাগ এখন প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নেতৃত্বকেও প্রশ্নের মুখে ফেলেছে। বিরোধীরা বলছে, ক্রমাগত সরকার পরিবর্তন প্রমাণ করে ম্যাক্রোঁ নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছেন।

রাজনৈতিক এই টালমাটাল পরিস্থিতির প্রভাব পড়েছে ফ্রান্সের অর্থনীতিতেও। লেকোর্নুর পদত্যাগের খবর প্রকাশের পরপরই শেয়ারবাজারের প্রধান সূচক দুই শতাংশের বেশি হ্রাস পায়। বিনিয়োগকারীরা এখন ফ্রান্সের বাজেট সংকট ও নেতৃত্বহীনতা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন।

ইউরোপের অন্যতম বড় অর্থনীতি ফ্রান্স এখন কার্যত এক রাজনৈতিক অচলাবস্থার ফাঁদে পড়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জনপ্রিয়তা ক্রমেই কমছে, আর সংসদে কোনো দলই স্থিতিশীল সরকার গঠনে সক্ষম হচ্ছে না। বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতা যদি অব্যাহত থাকে, তবে তা শুধু ফ্রান্স নয়, গোটা ইউরোপীয় অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০