অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন : সারজিস

কয়েক জন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কীভাবে ‘সেফ এক্সিট’ নেওয়া যায়, তা নিয়ে ভাবছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (০৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে চুপিচুপি দায়সারাভাবে সরে যাওয়া সম্মানের নয়। তাদের কারণেই বিচার, আইনশৃঙ্খলা ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে।’

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না বলেই ধারণা করি। কারণ দেশের জনগণ উপদেষ্টা পরিষদ নয়, তার প্রতিই আস্থা রেখেছিল।

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি এবং গণঅভ্যুত্থানে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচারের রায় হলে, ঘোষিত সময়েই নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকবে না এনসিপির।’

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। তাদের প্রতীক, নিবন্ধন ও রাজনৈতিক অনুমোদন বাতিল করতে হবে। তা না হলে আগের মতোই ছাত্র ও জনতা রাজপথে নামবে।’

আরও পড়ুন  কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে ১২ জনের মৃত্যু, কাউসার নামে আরও এক গেটম্যান গ্রেফতার

এর আগে বিকেল সাড়ে ৪টায় সারজিস আলম রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় তিনি দলের অভ্যন্তরীণ কার্যক্রম, রাজনৈতিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১০

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৩

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৪

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৫

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১৭

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৯

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

২০