অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সচিবালয়ে প্লাস্টিক নিষিদ্ধ, আগতদের কাপড়ের ব্যাগ প্রদান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ের ২ ও ৫ নং গেটে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়নে আগতদের কাপড়ের ব্যাগ প্রদান ও বিশেষ অভিযান পরিচালনা করেছে।

অভিযানে সচিবালয়ে প্রবেশকারী কর্মকর্তা-কর্মচারী ও আগত দর্শনার্থীদের হাতে নিষিদ্ধ পলিথিন বা এসইউপি পাওয়া গেলে তা জব্দ করে তাদেরকে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়। একই সঙ্গে পরবর্তী সময়ে এসইউপি নিয়ে সচিবালয়ে প্রবেশ না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন  ‘জাতীয় পতাকা’ প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে

মনিটরিং টিমের পাশাপাশি সচিবালয়ের সব প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন, যাতে কেউ একবার ব্যবহার্য প্লাস্টিক বহন করে ভেতরে প্রবেশ করতে না পারে। এ সময় আগতদের এসইউপির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধকরণ কার্যক্রম কেবল শুরু হলো। ধাপে ধাপে সারাদেশে সরকারি অফিসে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সুরক্ষা ও টেকসই জীবনধারার প্রসার নিশ্চিত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০