অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালিকা থেকে প্রতীক নয়, শাপলা চেয়ে ইসিকে এনসিপির চিঠি

আবারও শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই চিঠিতে শাপলা প্রতীকের ৭টি নমুনা আঁকিয়েও পাঠিয়েছে দলটি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত এই চিঠি মঙ্গলবার (৭ অক্টোবর) ইসি সচিব বরাবর ই-মেইল করে পাঠানো হয়।

চিঠির ভাষ্য অনুযায়ী, গণমানুষের সঙ্গে শাপলা প্রতীক কেন্দ্রিক গভীর সংযোগ স্থাপিত হয়েছে এনসিপির। এটি ব্যতীত ইসির সংরক্ষিত তালিকা থেকে কোনও প্রতীক বেছে নেয়া সম্ভব নয় দলটির। বরং ইসির প্রতীক তালিকায় ‘শাপলা’ যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি।

এক্ষেত্রে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার যেকোনো একটি প্রতীক এনসিপির জন্য কমিশন বরাদ্দ রাখবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ইসির সঙ্গে প্রতীক নিয়ে একাধিকবার আলোচনার ধারাবাহিকতার বিষয়টিও এনসিপি তাদের চিঠিতে তুলে ধরেছে।

চিঠিতে এনসিপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে নিবন্ধন প্রক্রিয়ায় বিলম্ব করা এবং শাপলা প্রতীক বরাদ্দ না দিয়ে ‘অনাকাঙ্ক্ষিত, আইনবহির্ভুত, বৈষম্যমূলক এবং স্বেচ্ছাচারী আচরণ’ করার অভিযোগ এনেছে।
দলটি মনে করে, এর মাধ্যমে নির্বাচন কমিশন অসৎ উদ্দেশ্যে এনসিপিকে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হওয়া থেকে বঞ্চিত করছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসির সদিচ্ছাকে প্রশ্নের মুখে ফেলেছে।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তার মধ্যে একটি দল হচ্ছে এনসিপি। শাপলা প্রতীক পেতে তাদের অবস্থান অনড়।

কিন্তু কোনও দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে জানিয়েছে ইসি। ফলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলেও শাপলা প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে বরাদ্দ দেয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

এরইপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর ইসির পক্ষ থেকে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেয়া হয়। এক সপ্তাহের মধ্যে তা জানানোর জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১১

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১২

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৪

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৭

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৮

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৯

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

২০