অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ভিডিও ভাইরাল, ২ যুবক আটক

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়।

 

এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

 

সোমবার বিকালে সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

 

আটকরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের শহিদের ছেলে সাহা (২৯)।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, রাতে মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে। আটক বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে বিভিন্ন থানায় ১৫টি ও সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

আরও পড়ুন  ১০ ঘণ্টা ধরে পড়ে আছে বোমা বিস্ফোরণে নিহত দুইজনের মরদেহ

 

উল্লেখ্য, শুক্রবার (৩ অক্টোবর) রাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকার থামিয়ে লুটপাট চালায় দেশীয় অস্ত্রধারী ডাকাত দল। ঘটনার সময় অপর একটি গাড়িতে থাকা ব্যবসায়ী ফজলে রাব্বী মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনায় ৫ অক্টোবর (রোববার) যমুনা সেতু পশ্চিম থানার এএসআই রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার তিন দিন পর আমরা ভিকটিমদের খুঁজে বের করেছি। তারা একই পরিবারের সদস্য। জামালপুরের মাদারগঞ্জ থানার পূর্ব চরপাকেরদহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম তার ছেলেমেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে রংপুর থেকে প্রাইভেটকারে ফিরছিলেন। ফেরার পথে তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছলে ডাকাতির কবলে পড়েন। ডাকাতদের হামলায় জাহিদুল ইসলাম ও তার মেয়ে জান্নাতুল গুরুতর আহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০