অনলাইন ডেস্ক
৯ অক্টোবর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক শেখ আব্দুল জলিলের একমাত্র পুত্রের অকাল মৃত্যু, নরসিংদীতে শোকের ছায়া

প্রতিবেদক:জেলা প্রতিনিধি:মো শাহাদাত শাহ্, বেলাবো (নরসিংদী)

বেলাব, নরসিংদী: ১৯ বছর বয়সে জীবনের সব স্বপ্ন ও সম্ভাবনা অসমাপ্ত রেখে চলে গেলেন তরুণ প্রাণ তাঈম ফেরদাউস প্লাবন। তিনি ছিলেন নরসিংদীর বেলাব প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল-এর বেলাব উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিল-এর একমাত্র পুত্র। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাতে ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঈম শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঈমের এমন অকাল প্রস্থান তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। তিনি নরসিংদীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
বুধবার বেলাব উপজেলার আমলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক শোকাহত মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঈম ফেরদাউস প্লাবনের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে SBTV new Bangla পরিবার, বেলাব উপজেলা প্রেস ক্লাব এবং পলাশ উপজেলা প্রেস ক্লাব। বিভিন্ন সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানিয়েছে।
আমরাও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
(প্রতিবেদক:জেলা প্রতিনিধি:মো শাহাদাত শাহ্, বেলাবো (নরসিংদী)

Facebook Comments Box
আরও পড়ুন  মাদারীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০