অনলাইন ডেস্ক
৯ অক্টোবর ২০২৫, ৫:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বুধবার (৮ অক্টোবর) স্পেনের সংসদে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাস হয়।

সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে কোনো অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না। এমনকি ইসরায়েলে সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

স্পেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর একটি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেই গাজার যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল।

এই ভোটে বামপন্থি পোদেমোস দল সরকারকে সমর্থন দেয়। তবে রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থি ভক্স দল প্রস্তাবটির বিরোধিতা করে।

পোদেমোস নেত্রী ইওনে বেলারা বলেন, সরকারকে আরও কঠোর হতে হবে। ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি বাতিল করা উচিত।

অন্যদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে একটি শক্ত অবস্থান। রক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানান, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম। সূত্র : মিডলইস্ট মনিটর।

Facebook Comments Box
আরও পড়ুন  ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সৌদি আরবের হামলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০