অনলাইন ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া ছাত্রের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার

আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া ছাত্রের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার

(জেলা প্রতিনিধি মো:শাহাদাত শাহ্ বেলাবো)

নরসিংদী, বেলাবো: নরসিংদীর বেলাবোতে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র তামিমের (১০) নিথর দেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা চর বেলাবো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
যেভাবে ঘটল মর্মান্তিক ঘটনা
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত তামিম ছিল চর বেলাবো দারুন উলুম মইনুল ইসলাম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে সে বন্ধুদের সাথে বেলাবো সরকারী কারিগরি স্কুল এন্ড কলেজের পাশে আড়িয়াল খাঁ নদের ঘাটে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদ-এর গভীর স্রোতে সে তলিয়ে যায়। তামিমকে ডুবে যেতে দেখে তার বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসে। দীর্ঘ সময় ধরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
ডুবুরি দলের দীর্ঘ ২৪ ঘণ্টার অভিযান
ঘটনার পরপরই বেলাব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নদের প্রবল স্রোত ও গভীরতার কারণে রাতের মধ্যে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। পরে টঙ্গী থেকে আসা এক বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়।
রুদ্ধশ্বাস অপেক্ষার পর, টানা ২৪ ঘণ্টা অভিযান চালানোর পর আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থলের অদূরে নদের তলদেশ থেকে তামিমের লাশ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।
ছোট্ট তামিমের অকাল মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক, সহপাঠী এবং তার পরিবার শোকে স্তব্ধ। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
আরও পড়ুন  ফেসবুকে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল লিখেন রায়পুরা থেকে একটি ইউনিয়নও এদিক সেদিক করতে দেওয়া হবে না

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি

চাঞ্চল্যকর শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ৪ মাসের শিশুর মরদেহ

দেশের সম্মান এনে দেওয়া হাতে হাতকড়া, সেই হাতেই প্রতিমন্ত্রীর ভার

‘সমঝোতার’ চাঁদা এবং আড়তের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

অনিয়ম-জাল সনদে বকশীগঞ্জের ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

১০

সাভার-এ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

১২

কেঁদে কেঁদে মহিলা ভাইস চেয়ারম্যান পদ ফেরত চাইলেন তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার

১৩

মেরুর চর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের

১৫

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা।

১৬

খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

১৭

যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’

১৮

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৈয়দপুরে আগুনে পুড়ে গেলো ব্যাংকসহ কয়েকটি দোকান, ব্যাপক ক্ষতি

২০