অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কট্টরপন্থি ইসলামী দল তেহরিক-ই-লাবাইক পাকিস্তানের (টিএলপি) এ কর্মসূচির ডাক দেয়। দলটির এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সোমবার দেশটির ব্যস্ততম মহাসড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এ সংঘর্ষ হয়েছে। নিহতদের মধ্যে পুলিশ সদস্য, তিনজন বিক্ষোভকারী ও একজন পথচারী রয়েছেন

পুলিশ আরও জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালালে টিএলপি কর্মীরা গুলি চালায়। এসময় তারা ৪০টিরও বেশি যানবাহনে অগ্নিসংযোগ করে। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ডজনখানেক মানুষ আহত হন।

টিএলপির ডাকা এই ইসরায়েলবিরোধী মার্চ বিক্ষোভ শুক্রবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে শুরু হয়। প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই মিছিলের পথেই একাধিকবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন  উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রথম ভোট দিলেন মোদি

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালানো হয়। এ সময় বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষের পর ইসলামাবাদের প্রবেশ ও বহির্গমন পথ আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। এটি বিক্ষোভ শুরুর পর থেকেই বন্ধ ছিল।

অন্যদিকে টিএলপির দাবি, পুলিশ প্রথমে গুলি চালিয়েছে। এতে তাদের নেতা সা’দ রিজভি গুলিবিদ্ধ হন। দলটির পক্ষ থেকে জানানো হয়, রিজভি ৩টি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে সা’দ রিজভি বলেন, আমাদের মিছিলের উদ্দেশ্য ছিল কেবল ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো। আমরা ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে এগিয়ে যাচ্ছি।

রয়টার্স জানিয়েছে, সংঘর্ষ নিয়ে প্রাদেশিক সরকারের কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০