অনলাইন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইন-শৃঙ্খলা রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত: নরসিংদীর শ্রেষ্ঠ ওসি মডেল থানার মোহাম্মদ এমদাদুল হক

নরসিংদী জেলা প্রতিনিধি: মো শাহাদাত শাহ্
পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং অপরাধ দমনে অসাধারণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই সম্মাননা পুরো জেলা পুলিশের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম)।
ওসি মোহাম্মদ এমদাদুল হককে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করার মূল কারণ ছিল তাঁর বহুমুখী সফলতা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে সাফল্য, চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য দ্রুততার সঙ্গে উদ্ঘাটন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওয়ারেন্ট কার্যকর করা এবং সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ। তাঁর চৌকস নেতৃত্বেই নরসিংদী মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে আবেগাপ্লুত ওসি মোহাম্মদ এমদাদুল হক তাঁর প্রতিক্রিয়ায় পুলিশ সুপার এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আমার প্রত্যাশা, আমি যেন সবসময় ন্যায়-নীতি ও সততার সঙ্গে জনকল্যাণমূলক কাজ ও সেবা দিয়ে যেতে পারি। এই পথে অবিচল থাকতে আমি সকলের নিরন্তর সহযোগিতা কামনা করি।”
সচেতন মহল মনে করছে, তাঁর এই স্বীকৃতি শুধু নরসিংদী মডেল থানার নয়, বরং জেলার পুলিশিং কার্যক্রমে আরও গতিশীলতা আনবে এবং জনগণের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
আরও পড়ুন  ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০