অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৭:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মিডিয়া সেল গতকাল বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতের দিকে তথ্যটি নিশ্চিত করেছে।

নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি তাদের পরিচয় শনাক্তে কাজ করছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, নিহতদের পরিচয় পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

বিজিবি সূত্রে জানা যায়, গত দুই-তিন দিন আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে ওই তিন বাংলাদেশি ত্রিপুরা রাজ্যের খোয়াই থানার কারেঙ্গিছড়া এলাকায় অনুপ্রবেশ করেন। এলাকাটি আন্তর্জাতিক সীমান্তরেখা থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ভারতের ভেতরে, যা বিএসএফের ৭০ ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন।

আরও পড়ুন  বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণায় আজহারীর নিন্দা

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ওই তিনজন ভারতে প্রবেশের পর রাতের অন্ধকারে স্থানীয় বাসিন্দারা তাদের গরু চোর সন্দেহে আটক করে এবং সংঘবদ্ধভাবে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

এ ঘটনায় বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই ও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজও চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০