অনলাইন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলের ভেতর আন্ডারওয়ার্ল্ডের প্রভাব: গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র খুলনা কারাগার।

জেলের ভেতর আন্ডারওয়ার্ল্ডের প্রভাব: গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র খুলনা কারাগার। ছবি : সংগৃহীত

খুলনা প্রতিনিধি …….

খুলনা জেলা কারাগারে বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ থেকে ৪৫ জন কয়েদির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছে বলে কারা সূত্রে জানা গেছে।

কারাগার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারাগারের ভেতরে আধিপত্য বিস্তার নিয়ে দুই আন্ডারওয়ার্ল্ড গ্রুপ—কালা লাভলু-পলাশ গ্রুপ এবং গ্রেনেড বাবু গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এদিন বিকেলে ওই দুই গ্রুপের মধ্যে তুমুল হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সংঘর্ষে অংশ নেয় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরী, তার সহযোগী হিরন, এবং প্রতিপক্ষ লাভলু-পলাশ গ্রুপের পলাশ, কালা লাবলু, সৈকত ও মইদুলসহ বেশ কয়েকজন কুখ্যাত অপরাধী।

আরও পড়ুন  দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেল সুপার নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে কারারক্ষীরা লাঠিচার্জ চালায়। এতে উভয় পক্ষ কিছুটা শান্ত হলেও পরে তারা একত্র হয়ে কারারক্ষীদের প্রতিও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হামলার চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শেষ পর্যন্ত উত্তেজিত কয়েদিদের আলাদা লকোর কক্ষে স্থানান্তর করা হয়। বর্তমানে কারাগারে উত্তেজনা বিরাজ করছে এবং কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে।

এদিকে কারাগারের অভ্যন্তরে এ ধরনের সংঘর্ষে নতুন করে প্রশ্ন উঠেছে—“কারাগারের ভেতরেও কি আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক সক্রিয়?”**

খুলনা জেলা কারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০