অনলাইন ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, আগামী সপ্তাহ থেকেই বাড়বে ঠান্ডা

দেশের উত্তরাঞ্চলে আগামী ১০ নভেম্বর থেকেই শীতের প্রাথমিক আমেজ অনুভূত হতে পারে। তবে মাসের শেষ দিক থেকেই সারাদেশে শীত জেঁকে বসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল রোববার (২ নভেম্বর) তিন মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবারের শীতে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই তীব্র শৈত্যপ্রবাহের প্রভাবে ডিসেম্বর মাসে শীতের প্রকোপ সবচেয়ে বেশি থাকবে।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, এই সময়ে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ২টি নিম্নচাপে পরিণত হতে পারে এবং একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ারও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডলসহ গ্রেপ্তার ৩, দেশীয় অস্ত্র উদ্ধার

এই তিন মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র থাকবে হালকা কুয়াশা।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম আরও বলেন, “দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও তা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে। এই প্রভাবেই শীতের অনুভূতি তীব্র হবে।”

সব মিলিয়ে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বছর বাংলাদেশে ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ সহ মোট ১০টি শৈত্যপ্রবাহের জন্য প্রস্তুতি নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০