অনলাইন ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে ইউএস-বাংলার ফ্লাইটের সাথে ধাক্কা লেগে একটি কুকুর মারা গেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এর ফলে বিমানটি ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।

বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৫৮ উড়োজাহাজটি ৭০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের জন্য রানওয়েতে যায়। উড্ডয়নের আগ মুহূর্তে কিছু একটার ধাক্কা অনুভব হওয়ায় উড্ডয়ন না করে পার্কিংয়ে ফিরিয়ে আনা হয়। এরপর কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হয়।

এরপর সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে এবং রাত সাড়ে ৮টার দিকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা বিলম্বের মাঝেও নিরাপদে ঢাকা বিমানবন্দরে পৌঁছায়।

আরও পড়ুন  গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা জানিয়েছেন, ঘটনার পরপর দ্রুততার সঙ্গে কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয় এবং রানওয়ে স্বাভাবিক করা হয়। উড়োজাহাজের কোনো ক্ষতি হয়নি এবং যাত্রীরাও সুরক্ষিত ছিলেন।

তবে, তার দাবি, রানওয়ের পশ্চিম পাশ থেকে কুকুর প্রবেশ করছে। ওই এলাকায় অবকাঠামোগত কিছু কাজ চলায় সন্ধ্যার পর রানওয়েতে কিছু কুকুর দেখা যায়। কম আলোতে রানওয়েতে কুকুর দেখা একটি চ্যালেঞ্জিং বিষয়। ইতোমধ্যে সতর্কতা বাড়ানো হয়েছে।

এর আগে, চলতি বছরের ২ আগস্টও এই বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগে একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০