অনলাইন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

  • গাজীপুরে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে পুরো বাসটিদাউদাউ করে জ্বলতে থাকে।

শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকাময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় ঘটনা ঘটে।

এতে বাসটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে যায়। তবে বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনাস্থলেআতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে আগুন নিয়ন্ত্রণ আসে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান কালবেলাকেজানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায়আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি বাসটি সম্পূর্ণভাবে আগুনে জ্বলছে। আমাদের দ্রুতপদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সৌভাগ্যক্রমে ঘটনায় কোনো হতাহতের খবরপাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন জানান, আমরা পাশে দাঁড়ানো ছিলাম। এমন সময় হঠাৎ দেখি বাসেরইঞ্জিনের দিক থেকে আগুন উঠে পুরো সামনের অংশটি জ্বলে উঠছে। বাসের ভেতরে প্রায় দশজনযাত্রী ছিলেন, সবাই দ্রুত নেমে নিরাপদে বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েফেলে। ড্রাইভার হেলপারকে তখন আর পাওয়া যায়নি।

আরও পড়ুন  জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা’

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলামকালবেলাকে জানান, বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। হারিকেন এলাকায় পৌঁছানোরপর হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তাকরে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনলেগেছে। ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১১

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১২

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৪

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৭

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৮

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৯

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

২০