অনলাইন ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্থির পেঁয়াজের বাজার, দুই দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০ টাকা!

খুলনার বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে পেঁয়াজের দাম। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়ে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। হঠাৎ এমন ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। অনেকে বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় কম কিনছেন, কেউবা ক্ষোভ ঝাড়ছেন ব্যবসায়ীদের ওপর।
অস্থির পেঁয়াজের বাজার, দুই দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০ টাকা!

২ মিনিটে পড়ুন
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনার রূপসা ও ময়লাপোতা বাজারে পেঁয়াজের দামের এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম একলাফে বেড়েছে। তাদের ভাষ্য, নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে, ফলে কয়েক দিনের মধ্যে বাজার স্থিতিশীল হতে পারে।

রূপসা কাঁচা বাজারে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে পেঁয়াজ কিনতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। মাসের শুরুতে পুরো মাসের বাজার করতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী হায়দার আলী। তিনি বলেন, ‘এক মাস আগে যেখানে পেঁয়াজের কেজি ছিল ৭০ থেকে ৮০ টাকা, গত সপ্তাহে কিনেছি ১১০ টাকা কেজি দরে। আর আজ কিনতে হচ্ছে ১৫০ টাকা করে। ভেবেছিলাম পুরো মাসের পেঁয়াজ একসাথে কিনব, কিন্তু দামের কারণে মাত্র এক কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে। বাজারে বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছে। তদারকি থাকলে এভাবে দাম বাড়তে পারত না।’

আরও পড়ুন  রাজধানীতে আজ কোথায় কী

আরও পড়ুন: পেঁয়াজের ‘ঝাঁজ’ ফের বাড়ছে, কমছে কাঁচা মরিচের ‘ঝাল’

আরেক ক্রেতা গৃহিণী নাজমুন নাহার বলেন, ‘পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি কখনও এক পোয়া (২৫০ গ্রাম) পেঁয়াজ কিনিনি। আজ বাধ্য হয়ে এক পোয়া পেঁয়াজ কিনতে হচ্ছে।’

ময়লাপোতা কাঁচা বাজারের বিক্রেতা হাবিবুল ইসলাম বলেন, ‘দুদিন আগেও পেঁয়াজ বিক্রি করেছি ১১০-১১৫ টাকায়। সরবরাহ কমে যাওয়ায় বৃহস্পতিবার রাত থেকেই দাম বাড়ছে। শুক্রবার পেঁয়াজ বিক্রি করেছি ১৪০ টাকা দরে, আজ ১৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। আড়তে সরবরাহ কম থাকায় আমাদের কাছ থেকে বেশি দাম নিচ্ছে। বাধ্য হয়ে আমাদেরও বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।’

আরেক বিক্রেতা মঞ্জুরুল বলেন, ‘ভারতের পেঁয়াজ না আসায় দাম কমছে না। এ মাসের শেষ দিকে নতুন পেঁয়াজ বাজারে চলে আসবে। আশা করছি সে সময়ে দাম কমে আসবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০