অনলাইন ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীর কৃতি সন্তান নৌ- কমান্ডো এনামুলের মর্মান্তিক মৃত্যু!

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ (পি.বি. নগর) গ্রামের সন্তান, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডো (SWADS) মোঃ এনামুল হক আর নেই। মাত্র ২৫ বছর ৬ দিন বয়সে, এবং ৮ বছরের কর্মজীবন শেষে থেমে গেল এক তরুণ কমান্ডোর জীবনযাত্রা।

২০১৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন তিনি। দায়িত্বরত অবস্থায়, ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বানৌজা ডাইভিং বোট মাছরাঙা–তে সিরিমনিয়াল ব্রাও অনবোর্ডিং চলাকালে তিনি দুর্ঘটনার শিকার হন। হঠাৎ শিপ সাইড থেকে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং পানিতে পড়ে অজ্ঞান হয়ে যান।

অন্ধকার পানি, ঠান্ডা স্রোত ও জোয়ারের প্রবল টানে মুহূর্তেই তাকে চোখের আড়ালে নিয়ে যায়। দায়িত্বে থাকা নাবিকরা কোনো দ্বিধা ছাড়াই ডাইভ অ্যালার্ম বাজিয়ে পানিতে ঝাঁপ দেন এবং কিছু দূরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুন  জ্বালানি তেলের দাম দ্রুত কমবে, জানালেন ট্রাম্প

পানি থেকে তোলার পরই শুরু হয় CPR, airway clearing এবং pulse check, কিন্তু তার অবস্থা তখনো গুরুতর ছিল। দ্রুত নৌবাহিনীর অ্যাম্বুলেন্সে বানৌজা পতেঙ্গায় নেওয়া হয় এবং প্রাথমিক স্ট্যাবিলাইজেশন শেষে তাকে জরুরি ভিত্তিতে ঢাকার CMH–এ এয়ারলিফট করা হয়।

CMH Emergency & Cardiac Unit–এ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও লাইফ সাপোর্টে থাকা এনামুল হক বারবার কার্ডিয়াক জটিলতায় আক্রান্ত হন। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বাংলাদেশ হারালো এক সাহসী নৌ কমান্ডো—যার জীবনে ছিল নিরব ত্যাগ, কঠোর প্রশিক্ষণ, অপরাজেয় শৃঙ্খলা এবং দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা।
সমুদ্র সবসময় প্রলয়ঙ্কর নয়, তবুও কখনও কখনও তার নীরব ঢেউও কেড়ে নেয় এক সৈনিকের জীবন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০