অনলাইন ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কার নিয়ে সন্তুষ্ট ৪১% মানুষ, অসন্তুষ্ট ৩৭% বেশি মানুষ মনে করেন, সংস্কারে আরও সফল না হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারই দায়ী।

জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে একটি বড় অংশের মানুষ সন্তুষ্ট। আবার বড় অংশের মানুষের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। একাংশ বলেছে, তারা সন্তুষ্ট বা অসন্তুষ্ট—কোনোটাই নয়।

প্রথম আলোর উদ্যোগে করা ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’–এ এই মতামত উঠে এসেছে। প্রথম আলোর জন্য জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিডেট।

জরিপের একটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, জুলাই গণ-অভ্যুত্থান–পরবর্তী অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে আপনি কতটা সন্তুষ্ট?

জবাবে ৮ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা অত্যন্ত সন্তুষ্ট। ৩২ দশমিক ৮ শতাংশ বলেছেন, তাঁরা কিছুটা সন্তুষ্ট। দেখা যাচ্ছে, ৪১ দশমিক ৪ শতাংশ মানুষের মধ্যে সংস্কার নিয়ে সন্তুষ্টি রয়েছে। অন্যদিকে ২১ দশমিক ২ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা সন্তুষ্ট নন, অসন্তুষ্টও নন। ২৫ দশমিক ১ শতাংশ মানুষ বলেছেন, কিছুটা অসন্তুষ্ট। আর ১১ দশমিক ৭ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা খুবই অসন্তুষ্ট। ফলে অসন্তুষ্টি থাকা মানুষের হার ৩৬ দশমিক ৮ শতাংশ।

জুলাই গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট গঠিত হয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর গত বছরের ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, তাঁরা সংস্কার চান।কোন সংস্কার নিয়ে কতটা সন্তুষ্টি

জরিপের তথ্য বলছে, পুলিশ, বিচারব্যবস্থা, প্রশাসন ও আর্থিক খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকার সফল নয় বলে মনে করেন অর্ধেকের বেশি মানুষ। এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কতটা সফল বা ব্যর্থ বলে আপনি মনে করেন? এর জবাবে অর্ধেকের বেশি উত্তরদাতা বলেছেন, পুলিশ (৫৮ শতাংশ), বিচারব্যবস্থা (৫৬ শতাংশ), প্রশাসন (৫৬ শতাংশ) এবং আর্থিক খাত (৫২ শতাংশ) সংস্কারে অন্তর্বর্তী সরকার সফল হয়নি। অর্থাৎ এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত সংস্কার এগোয়নি।

আরও পড়ুন  বেলাবতে মেধাবী শিক্ষার্থী ও অসহায় নারীরা পেলেন সেলাই মেশিন ও বাইসাইকেল

অন্যদিকে নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থার সংস্কার বিষয়ে ৪৭ দশমিক ৩ শতাংশ, কৃষিতে ৪৬ দশমিক ৮ শতাংশ, শিল্প ও বিনিয়োগে ৪৫ দশমিক ২ শতাংশ, খেলাধুলা ও সংস্কৃতিতে ৪৩ দশমিক ৫ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানিতে ৪১ দশমিক ৭ শতাংশ, স্থানীয় সরকারে ৩৭ দশমিক ১ শতাংশ এবং পররাষ্ট্রনীতিতে সংস্কারে সরকার সফল বলে মনে করেন ৩৪ দশমিক ৩ শতাংশ। বাকিরা মনে করেন, সফল হয়নি বা বিষয়টি নিয়ে নিশ্চিত নন।

কার দায় বেশি

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম আরও সফল না হওয়ার পেছনে কার বা কাদের দায় বেশি বলে মনে করেন—এ প্রশ্নে প্রায় অর্ধেক উত্তরদাতা (৪৭ দশমিক ৫ শতাংশ) সংস্কারে ব্যর্থতার জন্য অন্তর্বর্তী সরকারকেই দায়ী করেছেন। এ ছাড়া এক-তৃতীয়াংশের বেশি মনে করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগীরাই সংস্কারে বাধা দিয়েছে।

এ ছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২২ শতাংশ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি), ২০ দশমিক ৭ শতাংশ বিএনপিকে ও ৭ শতাংশ জামায়াতে ইসলামীকে সংস্কারে প্রতিবন্ধকতার জন্য দায়ী বলে মত দিয়েছেন।

প্রথম আলোর উদ্যোগে করা জরিপে দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা শহর অঞ্চলের প্রাপ্তবয়স্ক (১৮-৫৫ বছর) ১ হাজার ৩৪২ জনের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণি ও পেশার। গত ২১ থেকে ২৮ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলেছে, এটি একটি মতামত জরিপ। এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে, যাঁরা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার (কনফিডেন্স লেভেল) মাত্রা ৯৯ শতাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০