অনলাইন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ৫:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবের জেদ্দায় ভারি বৃষ্টি ও বজ্রপাত

ভারি বৃষ্টি ও বজ্রপাতের কবলে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরটিতে তুমুল বৃষ্টিপাতে তলিয়ে গেছে কয়েকটি এলাকার বিভিন্ন সড়ক ও স্থাপনা। পানিতে তলিয়েছে অনেক যানবাহনও। এতে চরম ভোগান্তিতে পড়ে জনজীবন।

এক প্রতিবেদনে ‘গালফ নিউজ’ জানায়, প্রায় ৫ বছর পর এমন বৃষ্টিপাতের সাক্ষী হলো শহরটি। বৃষ্টি-বন্যার বেশকয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

এরই মধ্যে, জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অপরদিকে, সৌদি আরবের তাবুক এলাকায়ও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে সেখানে ভূমিধসে সড়কের মাঝখানে বিরাট গর্ত তৈরির ঘটনা ঘটেছে। বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতি

খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মানুষের নিরাপত্তার জন্য ওই এলাকায় রাস্তাটি বন্ধ করে দেয়া হয়। জরুরি উদ্ধারকারী দল ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানায়, এখন আর নতুন করে কোনো ধরনের ধসের ঝুঁকি নেই। তবে সাবধানতার জন্য সাধারণ মানুষকে ওই জায়গা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

/এএইচএম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১০

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১২

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৩

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৪

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৫

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৬

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৯

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

২০