অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে কলেজে অস্ত্র হাতে যুবকের মহড়া, দুই দিন পর থানায় অভিযোগ

ফরিদপুরে একটি কলেজে পরীক্ষা চলাকালে দেশি অস্ত্র হাতে এক যুবকের মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে।

গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার আলফাডাঙ্গা থানায় অভিযোগ দিয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ওই যুবকের নাম আল সাদ (৩২)। তিনি আলফাডাঙ্গা পৌর সদরের কুসুমদি মহল্লার বাসিন্দা। তিনি আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলামের ভাগনে। সাদের সঙ্গে থাকা আরেক যুবক সাদির (৩০) বাড়ি পৌর সদরের শ্রীরামপুর এলাকায়।

কলেজ সূত্রে জানা যায়, কলেজে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষায় আল সাদের স্ত্রী অংশ নেন। স্ত্রী কেমন পরীক্ষা দিচ্ছেন, তা দেখতে তিনি কলেজ ক্যাম্পাসে আসেন। তাঁকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হলে ফিরে গিয়ে রামদা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১২টা ৫১ মিনিটের দিকে আদর্শ ডিগ্রি কলেজের প্রধান ফটকে একটি মোটরসাইকেলে দুই যুবক অবস্থান নেন। মোটরসাইকেলের পেছন থেকে নেমে আল সাদ হাতের রামদা উঁচিয়ে মহড়া দিতে দিতে কলেজের মূল ভবনে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তাঁকে কলেজের ভেতর থেকে বের হতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মুজিবুর রহমান বলেন, ‘ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কেন্দ্রে প্রবেশের সময় আমি ওই যুবককে (সাদ) বাধা দিই। তখন তিনি বলেন, তাঁর স্ত্রী কোথায় বসেছেন, তা তিনি দেখবেন। তিনি আমাকে হাত উঁচু করে বলতে থাকেন, “আমাকে চিনেন? আমি দেখে নেব! থানা–পুলিশ দেখতেছি!” তখন পরিসংখ্যান বিভাগের শিক্ষক সমীর কুমার বিশ্বাস তাঁর হাত ধরে বাধা দিলে আরও উত্তেজিত হয়ে ওঠেন এবং চলে যান। এর প্রায় ২০ মিনিট পর একটি মোটরসাইকেলে এসে রামদা নিয়ে কলেজের ভেতরে ঢুকে ত্রাস সৃষ্টি করেন সাদ। তখন আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে ইউএনও, ওসিকে ফোন করে বিষয়টি জানালে পুলিশ আসার আগেই তিনি চলে যান।’

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে অনুপ্রবেশের অভিযোগে আটক ২ ভারতীয় নাগরিককে ফেরত দিলো বিজিবি

অধ্যক্ষ আরও জানান, এ ঘটনায় আল সাদের পক্ষে অধ্যক্ষের কাছে মৌখিকভাবে ক্ষমা চেয়েছেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু।

ক্ষমা চাওয়ার বিষয়টি অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া বলেন, অস্ত্র হাতে কলেজ ক্যাম্পাসে মহড়ার ঘটনাটি তিনি জানতেন না। গতকাল বুধবার রাতে তিনি ফেসবুক থেকে বিষয়টি জানতে পারেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জানান, আজ বৃহস্পতিবার দুপুরে ওই কলেজের কর্মচারী নাজমুল হোসেন দুই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাঁদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০