অনলাইন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও কড়া নজরদারি চালানো হচ্ছে।

 
বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী ধোবাউড়া, হালুয়াঘাট, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার প্রায় ৭৬ কিলোমিটার সীমান্তে বিজিবির কঠোর তল্লাশি ও টহল কার্যক্রম চলছে। কেউ যেন সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যে এই ব্যাপক নজরদারি চালানো হচ্ছে।
 
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রতিদিনের নির্ধারিত টহলের পাশাপাশি সীমান্তে বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। এছাড়া বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান চালাচ্ছে বিজিবি।
 
 
দেশের অভ্যন্তরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে যাতে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকেও বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে।
 
এ বিষয়ে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, ‘ময়মনসিংহ ও শেরপুরের ৭৬ কিলোমিটার সীমান্তে আমরা কড়া নজরদারি করছি। শুক্রবার রাতে সীমান্তবর্তী বিভিন্ন উপজেলায় বিজিবির অতিরিক্ত টহল কার্যক্রম শুরু হয়েছে, যা এখনও চলমান। সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

আরও পড়ুন  বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০