অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাসচাপায় পথচারী নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সিরাজুল হক (৭৮) কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল হক চান্দিনা থেকে কাবিলা এলাকায় আসেন। মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী নিউ একতা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে বাসটির পিছু ধাওয়া করে। পরে কোরপাই এলাকায় বাসটিকে আটক করে যাত্রীদের নামিয়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে অগ্নিসংযোগ করে। আগুনের ঘটনায় বাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনীর একটি দল ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন  বাথরুমের ফলস ছাদে লুকিয়ে থাকা আসামিকে আটক করল পুলিশ

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০