অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক, ট্রাক জব্দ

নাটোরের বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। এ সময় একটি ডাবল কেবিন ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ।

আটক শামীম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার খালইভরা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।

তিনি জব্দ হওয়া ট্রাকটির চালক ছিলেন। 

ব্রিফিংয়ে পুলিশ সুপার শহীদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনপাড়া-হাটীকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় অভিযান চালায় বনপাড়া হাইওয়ে পুলিশ। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি ডাবল কেবিন ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের পিছনের সিটের নিচ থেকে একটি কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটির ভেতর থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৫টি বান্ডেলে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন  চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে ২০ ডুব
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ের সময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমিন চৌধুরী, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০