অনলাইন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে পৃথক দুটি নৌ-দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে অন্তত ২ জন যাত্রী নিহত হয়েছেন।

অন্যদিকে, মতলব উত্তরে বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সহস্রাধিক যাত্রী।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, রাত ২টার দিকে হরিণা এলাকায় কুয়াশার কারণে দিক হারিয়ে ‘জাকির সম্রাট-৩’ ও ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এর আগে ভোররাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ঢাকা থেকে চাঁদপুরগামী ‘ইমাম হাসান-৫’ লঞ্চের সংঘর্ষ হয়। লঞ্চটিতে এক হাজারের বেশি যাত্রী ছিলেন।

আরও পড়ুন  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

যাত্রীরা জানান, ঘন কুয়াশার কারণে চালক নদীর তীর ঘেঁষে ধীরগতিতে এগোচ্ছিলেন, এমন সময় স্থির দাঁড়িয়ে থাকা বাল্কহেডটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। বিকট শব্দে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় লঞ্চটি দ্রুত তীরে ভিড়িয়ে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়।

মোহনপুর নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। কোনো যাত্রী হতাহত না হলেও লঞ্চটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে ‘ইমাম হাসান-২’ নামের একটি বিকল্প লঞ্চ, স্পিডবোট এবং সড়কপথে সব যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

শীতকালীন ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে আসায় দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ এবং নৌ-পুলিশের পক্ষ থেকে চালকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০